ক্যারিয়ার সুযোগ · Bengal Pratidin

Join Bengal Pratidin

বাঙালির মনের কথা বলার টিমে আপনাকে স্বাগতম।

সত্য, সাহস ও মানুষের গল্প তুলে ধরতে আমাদের সঙ্গে যুক্ত হোন।

এখনই আবেদন করুন

কেন Bengal Pratidin-এর সঙ্গে কাজ করবেন

একটি বিশ্বস্ত ও মানুষমুখী সংবাদমাধ্যমের অংশ হয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ।

পেশাদার নিউজরুম পরিবেশ

সংগঠিত সম্পাদকীয় কাঠামো ও অভিজ্ঞ সহকর্মীদের সঙ্গে মিলে কাজ করার সুযোগ।

সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়ায় সুযোগ

প্রিন্ট, অনলাইন ও সোশ্যাল মিডিয়া—সব প্ল্যাটফর্মে দক্ষতা বাড়ানোর সুযোগ।

শেখা, বিকাশ ও কণ্ঠস্বর তুলে ধরার সুযোগ

প্রতিনিয়ত নতুন কিছু শেখা এবং মানুষের পক্ষে সত্য কথা বলার প্ল্যাটফর্ম।

যোগ্যতা ও দক্ষতা

  • শুদ্ধ বাংলা লেখা ও বলার দক্ষতা।
  • স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারে পারদর্শী।
  • সংবাদ সংগ্রহ ও লিখনে প্রবল আগ্রহী।
  • অনলাইন পোর্টালে কাজের অভিজ্ঞতা (অগ্রাধিকার)।

সুযোগ ও সুবিধাদি

  • নিজ জেলা/উপজেলা থেকে কাজের সুযোগ।
  • পার্টটাইম / ফ্রিল্যান্স ভিত্তিক কাজ।
  • অফিশিয়াল আইডি কার্ড (শর্তসাপেক্ষে)।
  • কাজের মান অনুযায়ী সম্মানী।

আমরা যেসব পজিশনের জন্য আবেদন নিচ্ছি

আমরা এমন সংবাদকর্মী খুঁজছি যারা সাহসী, অনুসন্ধিৎসু এবং সত্য প্রকাশে আপোষহীন। আপনি যদি লেখালেখি এবং সাংবাদিকতায় ক্যারিয়ার গড়তে চান, তবে এই সুযোগটি আপনার জন্য।

প্রতিনিধি নিয়োগ বিজ্ঞপ্তি

বেঙ্গল প্রতিদিন-এর জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ

দেশের প্রতিটি প্রান্তের সংবাদ দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠভাবে পাঠকদের কাছে পৌঁছে দিতে বেঙ্গল প্রতিদিন জেলা, উপজেলা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ দিচ্ছে।

জেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ক্যাম্পাস প্রতিনিধি বিশেষ প্রতিনিধি

দায়িত্ব

  • নিজ এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ ও পাঠানো।
  • স্থানীয় সমস্যা, উন্নয়ন, ঘটনা ও সম্ভাবনার খবর তুলে ধরা।
  • ছবি ও ভিডিওসহ সংবাদ পাঠানো।
  • শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠান, শিক্ষার্থী ও ক্যাম্পাস-সংক্রান্ত সংবাদ সংগ্রহ।
  • যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা।

যোগ্যতা

  • সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে আগ্রহ থাকতে হবে।
  • নিজ এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ ও পরিচিতি থাকা।
  • স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা।
  • দায়িত্বশীলতা, সততা ও সময়ানুবর্তিতা।
  • ক্যাম্পাস প্রতিনিধিদের ক্ষেত্রে শিক্ষার্থী ও ক্যাম্পাস কার্যক্রম সম্পর্কে ভালো ধারণা থাকা।
তরুণ ও উদ্যমী সংবাদপ্রত্যাশীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন নির্দেশনা

আবেদন করার আগে নিচের বিষয়গুলো ভালোভাবে দেখে নিন।

  • সঠিক ও সচল মোবাইল নম্বর দিন, যাতে প্রয়োজনে আপনার সঙ্গে যোগাযোগ করা যায়।
  • বৈধ ও নিয়মিত ব্যবহৃত ইমেইল ঠিকানা ব্যবহার করুন।
  • আপনার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার তথ্য সংক্ষেপে ও স্পষ্টভাবে উল্লেখ করুন।
  • যে পজিশনের জন্য আবেদন করছেন, ফর্মে সেটি সঠিকভাবে নির্বাচন করুন।
গুরুত্বপূর্ণ তথ্য

শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে। আবেদন করার জন্য ধন্যবাদ ও ধৈর্য ধরার অনুরোধ রইলো।

আবেদন ফর্ম

নিচের ফর্মটি সম্পূর্ণ ও সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।

ব্যক্তিগত তথ্য
আবেদনের পদ
শিক্ষাগত ও পেশাগত তথ্য
অনলাইন পোর্টাল/সাংবাদিকতায় পূর্ব অভিজ্ঞতা আছে কি? *
অতিরিক্ত তথ্য
আপনি কি পার্টটাইম/ফ্রিল্যান্স ভিত্তিতে কাজ করতে ইচ্ছুক?